দক্ষিনদিনাজপুর

আত্মীয়র বাড়ি থেকে ফেরার পথে ধর্ষনের শিকার মাধ্যমিক পরীক্ষার্থী

আত্মীয়র বাড়ি থেকে ফেরার পথে ধর্ষনের শিকার হল এক মাধ্যমিক পরীক্ষার্থী। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় দক্ষিন দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার প্রানসাগর এলাকায়। 

        পরিবারের বক্তব্য, সোমবার বিকেলে মাধ্যমিক পরীক্ষার্থী ঐ তরুণী তার নানির বাড়ি থেকে একা ফিরছিল। সেই সময় তাকে দুই যুবক একা পেয়ে কালভার্টের তলায় টেনে নিয়ে গিয়ে ধর্ষন করে বলে অভিযোগ। এরপর ছাত্রীটিকে সেখানে অচৈতন্য অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় দুই অভিযুক্ত। দীর্ঘক্ষন পড়ে থাকার পর সন্ধ্যা নাগাদ রাস্তার পথচারীরা ওই ছাত্রীর গোঙানির শব্দ পাওয়ায় ঘটনাটি নজরে আসে। এরপর আশঙ্কাজনক অবস্থায় মেয়েটিকে তুলে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন। রাতে পরিবারের পক্ষ থেকে গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত আব্দুল কাদের মিঞা ওরফে সৈদুর নামের একজনকে গ্রেফতার করে। যদিও ঘটনায় অপর অভিযুক্তর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। 

        এই ঘটনায় স্থানীয় এক বাসিন্দা জানান, তিনি ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় বহু মানুষকে ব্রীজের নিচের দাঁড়িয়ে থাকতে দেখেন। তিনি যেয়ে দেখতে পান ওই ছাত্রীর পায়জামায় প্রচুর রক্ত লেগে রয়েছে। তাকে তড়িঘড়ি উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসেন।

        এই ঘটনায় ওই ছাত্রীর মা অভিযোগ করে বলেন, মেয়ে নানির বাড়ি থেকে ফেরার পথে দুই ছেলে তাকে জোর করে তুলে নিয়ে যায় ও ধর্ষণ করে। এরপর থেকেই তার মেয়ে অঞ্জান। তাই তাদের দাবী অভিযুক্তের কঠোর শাস্তি হোক।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/mbFL7N0q96Y